জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গু লি তে যুবক নি হ ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গু লি তে যুবক নি হ ত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ০৬:২৮:৪৮ পূর্বাহ্ন

জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গু লি তে যুবক নি হ ত

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে খাসিয়ার ছোঁড়া গুলিতে এক যুবক নিহত। আজ বুধবার ( ৬ নভেম্বর ) বিকাল ৪ টার দিকে টিপরাখলা-ঘিলাতৈল এলাকায়  এ  ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি হলেন, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মান্নানের ছেলে জমির আহমদ (২৫)।  

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৬ নভেম্বর) বিকাল ৪ টার দিকে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থান দিয়ে অবৈধ ভাবে  ভারতে প্রবেশের সময় খাসিয়ার ছুড়া সিটা গুলিতে আহত হয় সে। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষনা করেন। চিকিৎসক আরও জানান নিহতের শরিরে বিভিন্ন স্থানে  ছিটা গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সংবাদ পেয়ে পুলিশ  জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রস্তত করছে। কি কারনে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী