ছবি: নিজস্ব
আসছে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচন। এই নির্বাচনে সভাপতি পদে লড়ছেন মাছুম ইফতেখার রসুল শিহাব। এতে সকল ভোটারদের কাছে ভোট চেয়েছেন তিনি।
মাছুম ইফতেখার রসুল শিহাব বলেন, সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচনে আমাকে সভাপতি পদে আপনার মহা মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিন।
তিনি বলেন, ভোটারদের আমাকে ঘিরে আগ্রহ দেখে আমি নিশ্চিত বিজয়ের স্বপ্ন দেখছি। আমি নির্বাচনে জয়লাভ করলে এলটিএম টেন্ডার পদ্ধতি অগ্রাধিকার বৃদ্ধি করবো। সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাক্টর ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচনের সভাপতি পদে প্রার্থী হতে জয়লাভের দোয়া ও সমর্থন দুটোই আশা করছি।

জৈন্তাবার্তা / এম সি




