কেন্দ্রীয় ইসলাহী জোড় বাস্তবায়নে হেফাজতে ইসলামের মতবিনিময়
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ইসলাহী জোড় বাস্তবায়নে হেফাজতে ইসলামের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১০:৩৫:৩৫ পূর্বাহ্ন

কেন্দ্রীয় ইসলাহী জোড় বাস্তবায়নে হেফাজতে ইসলামের মতবিনিময়

ছবি: নিজস্ব


বৃটিশ আমলে প্রতিষ্ঠিত ইলহামী, ইসলাহী, অরাজনৈতিক, দ্বীনি সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের দুইদিন ব্যাপি ইসলাহী জোড় বাস্তবায়নের লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।  

বুধবার (৬ নভেম্বর) সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়ে সভাপতিত্ব করেন আমীরে আঞ্জুমান, শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

আগামী ২৮ ও ২৯ নভেম্বর মৌলভীবাজার শ্রীমঙ্গলের শেখবাড়ী জামিয়া ময়দানে অনুষ্ঠিতব্য ইসলাহী জোড় ও ইসলামী মহাসম্মেলনে দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণকে শরিক হওয়ার আহ্বান জানিয়েছেন আমীরে আঞ্জুমান, শায়খুল হাদীস আল্লামা মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী (পীর সাহেব বরুণা)।

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের  যুগ্ম মহাসচিব হাফিজ মাওলানা সাদ আহমদ আমিন বর্ণভীর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর উপদেষ্টা ও সিলেট সিটি কপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, আল হারামাইন হাসপাতালের চেয়ারম্যান আলহাজ্ব অলির রহমান, বিশিষ্ট ব্যাবসায়ী আলহাজ্ব মতিউর রহমান, আলহাজ্ব লিয়াকত আলি সিলাম প্রমুখ।

মতবিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমিরুজ্জামান চৌধুরী, রহমত উল্লা, নাজমুদ্দিন, মো. হাসান চৌধুরী, নজরুল ইসলাম মুনিম, আনওইয়ার হোসেন চৌধুরী, মো. নিয়ামত আলী, মো. সিরাজুল ইসলাম, সফি উদ্দিন আহমদ, মো. আব্দুস সামাদ, মো. তফজ্জুল হক, বিলাল আহমদ, মো. আজির মিয়া, মাওলানা তোফায়েল আহমেদ রহমানি, মাওলানা সালাহউদ্দিন তারেক,মাওলানা আবু সাঈদসহ  প্রায় ৫ শতাধিক আঞ্জুমানের কর্মী ও মুসল্লীগণ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী