ছবি: নিজস্ব
সিলেট এয়ারপোর্ট থনাদিন বিমানবন্দর সড়কের মালিনীছড়া এলাকায় আবারও ডিবির অভিযানে প্রায় ৪০ লক্ষাধীক টাকার শুল্কফাকির চিনি ও ৩ বস্তা জিরাসহ ৬টি ট্রাক এবং একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
ভারত হতে অবৈধভাবে গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে পাচার হওয়া চোরাই পণ্যের সিলেটে প্রবেশপথ তামাবিল হাইওয়ের থেকেও চোরাচালানের জন্য নিরাপদ সড়ক এটি। মোটরসাইকেল আর প্রাইভেট কারের পাহারায় দিন-রাত ছুটে চলে চোরাই পণ্য বোঝাই ট্রাক, পিক-আপ ও কাভার ভেন। থানা পুলিশের অগোচরে এমন চলাচলে জনসাধারণ হতভম্ব। তবে নৈরাশা থেকে উত্তোলনের প্রদীপ জ্বালিয়েছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) ভোরে এসএমপির ডিবি পুলিশের ইন্সপেক্টর রাসুল সান্দানি আজাদের নেতৃত্বে এয়ারপোর্ট সড়কের মালনীছড়া চা-বাগান এলাকায় চেকপোস্ট বসিয়ে ছয় ট্রাক চোরাইমালের চালান আটক করে। পরে এয়ারপোর্ট থানা কম্পাউন্ডে নেওয়া হয়। দুপুর ১২টা পর্যন্ত ছয়টি ট্রাকের চিনি গণনা হয়। এতে ১১৭, ১০৮, ১১৫, ১১৪, ১১৮ ও আরেকটি ট্রাকে ১১৮বস্তাসহ মোট ৬৯০ বস্তায় ৩৩ হাজার ৮৯০ কেজি ভারতীয় চিনি আছে বলে জানায় পুলিশ। যার বাজার মূল্য প্রায় ৪০ লাখ ৫৭ হাজার ২০০ টাকা। উল্লেখ করা হয়। উক্ত চিনির গাড়ির সাথে থাকা সকলই পালিয়ে যায়। তবে হোসেন আহমদ নামক একজনকে আটক করে পুলিশ। আটককৃত গাড়িগুলো নাম্বার বিহিন
এসএমপির এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ছয়টি ট্রাকে ভোর বেলা চিনির চালান আটক করা হলেও গণনা করতে দুপুর হয়ে যায়। তবে এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। চোরাই চিনির চালান আটকের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য এয়ারপোর্ট থানায় অক্টোবর মাসে ১০৯, ১০৯ ও ৩২ বস্তা চিনি এবং ১৭১২ টি ভারতীয় রেড ব্লু আটক করেছে এয়ারপোর্ট থানা পুলিশ।নভেম্বর মাসে কোনো আটক নেই।
জৈন্তাবার্তা / রহমান




