সিলেটে চীনা নাগরিক হত্যা : সহকর্মীর ১০ বছরের কা রা দণ্ড
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সিলেটে চীনা নাগরিক হত্যা : সহকর্মীর ১০ বছরের কা রা দণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৪ ১১:৩৪:৩৩ পূর্বাহ্ন

সিলেটে চীনা নাগরিক হত্যা : সহকর্মীর ১০ বছরের কা রা দণ্ড

ছবি : সংগৃহীত


সিলেটে সহকর্মী হত্যার দায়ে এক চীনা নাগরিকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিহত ব্যক্তিও চীনের নাগরিক ছিলেন। তারা উভয়ে সিলেট মহানগরীর কুমারগাঁও বিদ্যুৎ প্ল্যান্টে কাজ করতেন।

বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী টিপু রঞ্জন দাশ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম জো চাও (৪০)। তিনি এ হত্যা মামলার একমাত্র আসামি।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, কুমারগাঁওয়ে বিদ্যুৎ প্ল্যান্টে কর্মরত থাকাবস্থায় ওয়েন্টাও এবং জো চাওসহ ১২ চীনা নাগরিক নগরীর পশ্চিম পাঠানটুলা এলাকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ২০২১ সালের ১৮ মে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওয়েন্টাও এবং জো চাওয়ের মধ্যে মারামারি হয়। এসময় ওয়েন্টাওকে ছুরিকাঘাত করেন জো। এতে ঘটনাস্থলেই মারা যান ওয়েন্টাও।

এ ঘটনার পরদিন ওয়েন্টাওয়ের স্ত্রী ওয়াং কিউ আই ইউজিং বাদী হয়ে সিলেটের কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় একমাত্র আসামি করা হয় জো চাওকে। মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে গতকাল বুধবার রায় দেন বিচারক।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী