জৈন্তাপুরে গলায় ফাঁ স লাগানো কিশোরীর ম র দে হ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গলায় ফাঁ স লাগানো কিশোরীর ম র দে হ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ১২:৪৮:৩৪ অপরাহ্ন

জৈন্তাপুরে গলায় ফাঁ স লাগানো কিশোরীর ম র দে হ উদ্ধার

প্রতীকী ছবি


জৈন্তাপুরে গলায় ফাঁস লাগানো অবস্থায়  কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই কিশোরীর নাম আন্জুমান আক্তার সাথী (১৩)। সে উপজেলার আসামপাড়া গ্রামের ইতালি প্রবাসী মো আলিম উদ্দিনের মেয়ে। নিহত সাথী রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ই নভেম্বর)  সকালে  সাথীর মা ফিরোজা বেগম সাথী স্কুলে না যাওয়ায় তাকে বকাবকি করেন। পরে তিনি পাশ্ববর্তী এক আত্মীয়ের বাসায় চলে যান।

পরে সকাল ১১:০০ ঘটিকায়  ফিরোজা বেগম  ঘরে ফিরে সাথীর রুমের দরজা ভিতর থেকে লাগানো ও কোন সাড়া শব্দহীন অবস্থায় দেখতে পান। এরপর সাথীর মাদ্রাসা পড়ুয়া ভাই আরিফুল ইসলামকে নিয়ে দরজা ভেঙে রুমের ভিতর সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ফিরোজা বেগম তাকে নিচে নামান।

পরে দ্রুত সময়ে সাথীকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।খবর পেয়ে দুপুর ১২:০০ ঘটিকায় জৈন্তাপুর মডেল থানার পুলিশের টিম হাসপাতালে উপস্থিত হয়।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জহিরুল ইসলাম মুন্না বলেন,নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা অন্য কিছু হলে, তা অধিকতর তদন্ত সাপেক্ষে নিশ্চিত করা হবে। এ বিষয়ে কাজ করছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী