গোয়াইনঘাটে বিস্তীর্ণ মাঠ জুড়ে ফরাস শিম চাষে ব্যস্ত কৃষকরা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বিস্তীর্ণ মাঠ জুড়ে ফরাস শিম চাষে ব্যস্ত কৃষকরা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ০৩:১২:২৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে বিস্তীর্ণ মাঠ জুড়ে ফরাস শিম চাষে ব্যস্ত কৃষকরা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় শীতকালীন সবজি ফরাস শিম চাষে ব্যস্ত হয়ে উঠেছেন কৃষকরা। বাজারের চাহিদা বিবেচনায় রেখে একটু বেশি লাভের আশায় সমাদৃত সবজী ফরাস চাষে স্বপ্ন বুনছেন তারা।

সরেজমিন উপজেলার তীতকুলি হাওর এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ মাঠজুড়ে কৃষকরা ফরাস চাষে জমি তৈরি বীজ বুনাসহ আনুষঙ্গিক কাজে ব্যস্ত সময় পার করছেন।হেমন্তের দুপুরে টানটান রোদে হালের লাঙ্গল টেনে বীজ বপনের জন্য লাইন ঠিক করছেন।কেউবা আবার বীজ বপন কেউ মাটি তৈরি এবং  প্রয়োজনীয় সার মিশ্রন করে মাটিকে ফসলের উপযোগী করে তুলছেন। এই হাওরে প্রতি বছর ৭৫ বিঘার বেশি জমিতে শত শত কৃষক পরিবার ফরাস শিম চাষ করে থাকেন বলে জানান কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়,ফরাস শিম একটি পুষ্টিকর সবজি ও খুবই সুস্বাদু এবং ইহা খুবই লাভজনক ও এর চাষাবাদ পদ্ধতি খুবই সহজ, উৎপাদন খরচ কম হওয়ায় দিন দিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফরাস শিম চাষে আগ্রহী হচ্ছে কৃষকরা।গতবছর গোয়াইনঘাট উপজেলার ৭৬৪ হেক্টর জমিতে ফরাস আবাদ হয়েছে। এবছর আবাদের পরিমাণ আরো বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে

উপজেলা উপসহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় জানান,উপজেলার পশ্চিম ও পূর্ব আলীরগাঁও ইউনিয়নে ফরাস শিম চাষ বেশি হয়ে থাকে।এই দুই ইউনিয়নের তিতকুলি,নান্দাইল ও বুধিগাও হাওর,মুখটা জাফলং ইউনিয়নের বড়বন, বাউরবাগ ও ভিতরেখেল হাওর পূর্ব জাফলং ইউনিয়নে আসাম পাড়া ও রুস্তমপুর ইউনিয়নের টেকনাগুল হাওর সহ অন্যান্য ইউনিয়নে বিক্ষিপ্তভাবে ফরাস চাষ হয়।

তিনি জানান,শীতকালীন এই সবজির রোপন থেকে কর্তন পর্যন্ত মেয়াদকাল ৭০ থেকে ৭৫ দিন।বিঘা প্রতি ৮ থেকে ১০ মন ফলন হয়ে থাকে, উৎপাদন খরচ বিঘা প্রতি চার হাজার টাকা।কাঁচা ফরাস শিম প্রতি মন ২০০০ থেকে ২৫০০ টাকায় বাজারে বিক্রি হয় এবং শুকনো ফরাস প্রতি মন চার হাজার টাকা।এছাড়া ফরাসের বীজ ১৫০ শত টাকা কেজি পড়ে।তিনি আরো জানান,গোয়াইনঘাট উপজেলা থেকে উৎপাদিত ফরাস শিম দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়।যার জন্য দিন দিন ফরাস শিম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী