এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে আ ট ক মিললো ফে ন সি ডি ল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে আ ট ক মিললো ফে ন সি ডি ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/১১/২০২৪ ১১:৩১:৪৩ পূর্বাহ্ন

এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে আ ট ক মিললো ফে ন সি ডি ল

ছবি : সংগৃহীত


সিলেট এয়ারপোর্ট রোড থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১টার দিকে এয়ারপোর্ট রোডের এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ গ্রামের আবদুল হালিমের ছেলে আবদুল লতিফ (৩২) ও একই উপজেলার দক্ষিণ কাঠালবাড়ি গ্রামের মো. আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (২৫)।

সিলেট মহাগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের এয়ারপোর্ট এলাকার এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের কাছে বাস থেকে দুই যাত্রী একটি ব্যাগসহ নামেন। এসময় পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করেন। পুলিশ তাদেরকে আটক করে তল্লাশি করে ৫০ বোতল ফেনসিডিল পায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা পুলিশকে জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলগুলো সংগ্রহ করে বিক্রির জন্য তারা সিলেট শহরে নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী