ছবি : সংগৃহীত
ইসরায়েলের একটি কারাগারে বন্দী ফিলিস্তনি নারীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কারা কর্তৃপক্ষ।দেশটির ডেমন প্রিজনে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবি আল জাদিদ।
ইসরায়েল প্রিজন সার্ভিসের কমিশন অব ডিটেইনিস অ্যাফেরস জানিয়েছে, কারা কর্তৃপক্ষ বন্দীদের হিজাব, নিকাব ও জিলবাব (ঢিলে পোশাক) পরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।বন্দীদের সবাইকে ধূসর ট্র্যাকস্যুট পরতে হবে।
কারাগারের নতুন পরিচালক এসে এই সিদ্ধান্ত নিয়েছেন। কমিশনের প্রধান কাদুরা ফারেস এই নিষেধাজ্ঞাকে বন্দী অধিকারের লঙ্ঘন বলে অভিহিত কলেছেন। তিনি বলেছেন, ইসরায়েল বন্দীদের সঙ্গে অবৈধ ও অমানবিক আচরণ করে। তিনি বলেন, নারী বন্দীদের সঙ্গে এই আচরণ আসলে ইসরায়েলের সর্বক্ষেত্রে আইন অমান্যের প্রতিফলন। তারা রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে।
ফারেস বলেন, এই পদক্ষেপ শুধু ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘনই নয়, এটি স্বাস্থ্যগত ঝুঁকিও তৈরি করবে। বিশেষ করে আসন্ন শীতে বন্দীরা ভয়াবহ সংকটে পড়বে। কারণ তাদের পর্যাপ্ত গরম কাপড় ও কম্বল নেই। গত শীতেও তাদের কষ্ট হয়েছিল। তিনি বলেন, দিনদিন ডেমন প্রিজনে নারী বন্দীদের পরিস্থিতি খারাপ হচ্ছে। এ ছাড়া প্রতিদিনই অভিযান চালিয়ে নারীদের কাছ থেকে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে যাওযা হচ্ছে। ৯৪ জন নারীদের মৌলিক স্বাস্থ্যপণ্য ও কাপড়ও দেয়া হয় না।
জৈন্তাবার্তা / রহমান




