কানাইঘাটে ভাইয়ের হাতে প্রা ণ গে ল ভাইয়ের
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

কানাইঘাটে ভাইয়ের হাতে প্রা ণ গে ল ভাইয়ের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১১:৫১:৫৯ পূর্বাহ্ন

কানাইঘাটে ভাইয়ের হাতে প্রা ণ গে ল ভাইয়ের

ছবি: সংগৃহীত


সিলেটের কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হাতে জোবায়ের হোসেন নামে একজন বৃদ্ধ খুন হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৮নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নয়াগাঁও গ্রামের বাসিন্দা জোবায়ের হোসেন ও সুলতান আহমদের মধ্যে দীর্ঘদিনের জমিসংক্রান্ত পারিবারিক বিরোধ চলছে। ফজরের নামাজের পর কথা কাটাকাটির জেরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে সুলতান গরু জবাই করার জন্য ব্যবহৃত দা দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকেন জোবায়ের হোসেনকে। দায়ের কোপে ঘটনাস্থলেই মারা যান জোবায়ের হোসেন। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত সুলতানকে আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সকাল দশটা পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী