সিলেটে জু য়ার আসরে অ ভি যা ন, আ ট ক ৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সিলেটে জু য়ার আসরে অ ভি যা ন, আ ট ক ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০১:৪৩:০৫ পূর্বাহ্ন

সিলেটে জু য়ার আসরে অ ভি যা ন, আ ট ক ৩


সিলেট নগরীর চালিবন্দর সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের পেছনে পরিত্যক্ত একটি ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালী থানার পুলিশ এ অভিযান চালায়।

আটকরা হলেন- সিলেট মহানগরীর শাহপরাণ থানাধীন পীরেরবাজার মোকামেরগুলের কামাল আহমদের ছেলে সুমন আহমদ (২৮), হবিগঞ্জের বানিয়াচং থানার পাথারিয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে আবদুল আহাদ (২৫) ও কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের মহব্বত আলীর ছেলে মোকাররম হোসেন (৩০)।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯ এর ৯৫ ধারায় নন এফআইআর মামলা দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী