পাঁচ দিন ধরে নি খোঁ জ কানাইঘাটের মুনতাহা, সন্ধান দিলে বড় পুরস্কার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

পাঁচ দিন ধরে নি খোঁ জ কানাইঘাটের মুনতাহা, সন্ধান দিলে বড় পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০২:৫৯:০১ পূর্বাহ্ন

পাঁচ দিন ধরে নি খোঁ জ কানাইঘাটের মুনতাহা, সন্ধান দিলে বড় পুরস্কার

ছবি সংগৃহীত


সিলেটের কানাইঘাটে নিখোঁজের পাঁচ দিনেও সন্ধান মেলেনি ছয় বছর বয়সী শিশু মুনতাহা আক্তার জেরিনের। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির খোঁজ না পেয়ে চরম উৎকণ্ঠায় আছে তার পরিবার। পরিবার দাবি করছে, মুনতাহাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে অপহরণকারীকে ধরিয়ে দিতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পরিবার।

নিখোঁজ মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। তার বাবা শামীম আহমদ বলেন, গত রবিবার (৩ নভেম্বর) সকালে মেয়েকে নিয়ে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরেন। পরে মেয়েটি প্রতিদিনের মতো আশপাশের বাড়িতে শিশুদের সঙ্গে খেলাধুলা করতে যায়। বিকেল ৩টার পরও বাড়ি না ফেরায় পরিবার থেকে মেয়েটির খোঁজাখুঁজি শুরু হয়। তারপর তাকে আর কোথাও পাওয়া যায়নি। রাতেই কানাইঘাট থানায় একটি জিডি করা হয়।

এদিকে শিশুসন্তানকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। সন্তানকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করে বার বার কান্নায় ভেঙে পড়ছেন তারা। শিশু মুনতাহার খোঁজে এলাকাজুড়ে ছোটাছুটি করছেন আত্মীয়স্বজন।

এর আগে, গত ৫ নভেম্বর নিখোঁজ মুনতাহার বাড়িতে যান কানাইঘাট সার্কেলের এএসপি অলক কান্তি শর্মা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল। এসময় তারা মুনতাহার বাবা এবং আশপাশের লোকজনের সাথে কথা বলেন।

এ ব্যাপারে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন, নিখোঁজ শিশুটিকে খুঁজে বের করতে থানা পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সব থানাকে এ বিষয়ে অবগত করা হয়েছে। তিনি গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

শিশু মুনতাহার খোঁজ পেতে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়েছে। কেউ শিশুটির খোঁজ পেলে এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে; মাহবুব মোরশেদ ০১৭৯৯৬৭৫৬২৭, সেলিম আহমদ ০১৭৩২৪৭৩৪২৬, শামীম আহমদ ০১৭২৮১৮৭৬৫৫, এবং শাহাবুদ্দিন আহমদ ০১৭৫৩১১২৪৪৮।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী