বালাগঞ্জে তালুকদার পাঠাগারের উদ্বোধন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বালাগঞ্জে তালুকদার পাঠাগারের উদ্বোধন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০৫:৩৯:০৩ পূর্বাহ্ন

বালাগঞ্জে তালুকদার পাঠাগারের উদ্বোধন

ছবি: নিজস্ব


বইয়ের পাঠাগার হচ্ছে মানুষের পরম নির্ভরযোগ্য বন্ধু ও পথদর্শক, দূর করে অজ্ঞানতা, ছড়ায় জ্ঞান আরো। এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে যুক্তরাজ্য প্রবাসী আতাউর রহমান তালুকদার 'তালুকদার পাঠাগার" নামে ‘বই পড়ি নিজেকে গড়ি’ স্লোগানে সিলেটের বালাগঞ্জে বাদেহস্থিদূর  গ্রামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।

আজ শুক্রবার বিকালে পাঠাগারের উদ্বোধন  আতাউর তালুকদারের সভাপতিত্বে ও সাংবাদিক এ,আর, কাওছারের সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিল আলোচনা সভা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। বইবান্ধব সমাজ নির্মাণের লক্ষ্য নিয়ে পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে। অনেক আগে থেকেই পাঠাগারের কার্যক্রম চললেও সম্প্রতি টিনের আধাপাকা ঘর দেওয়া হয়েছে নিজস্ব জমিতে। সপ্তাহে সাত দিনই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে পাঠাগারটি। ‘বই পড়ি নিজেকে গড়ি’ স্লোগান ধারণ করে এগিয়ে যাচ্ছে পাঠারগারটি।

ধর্মীয় ইতিহাস সহ পাঠাগারে রয়েছে গল্প, উপন্যাস, কবিতা, সাময়িকীসহ কয়েক হাজার বই। গ্রামীণ মনোরম প্রাকৃতিক পরিবেশে পাঠাগারটি গড়ে উঠেছে। খেলাধুলা কম্পিউটার ব্রাউজিং সহ নানাবিধ সুযোগ সুবিধাও রয়েছে পাঠকের জন্য। দেশ-বিদেশের খবর, অনুষ্ঠানাদি দেখার জন্য পাঠাগারে আছে টেলিভিশন। পাশেই রয়েছে কফি হাউস, ওয়াই-ফাই সুবিধা,ও খোলাপ্রান্তর। সম্পূর্ণ বিনা খরচে পাঠক এখানে বই পড়তে পারবেন। এমনকি বাড়িতেও নিয়ে যাওয়া যাবে। তবে নির্দিষ্ট সময়মতো তা ফেরত দিতে হবে।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান তালুকদার  বলেন, আমরা এখানে একটি কালচারাল ইউনিভার্সিটি গড়ে তুলব। তারই অংশ হিসেবে একটি ব্যাতিক্রমধর্মী সাংস্কৃতিক বলয় সৃষ্টির চেষ্টা হচ্ছে পাঠাগার প্রতিষ্ঠা। শিক্ষানুরাগী প্রবিণ ব্যাক্তিত্ব "আমার মা ট্রাষ্ট"র প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মরহুম আব্দুল খালিক তালুকদার প্রতিষ্ঠিত  আমার মা ট্রাষ্ট'অফিসেই পাঠাগার  আমরা পাঠাগারের মাধ্যমে তার স্মৃতি ধরে রাখতে চাই। তথ্যপ্রযুক্তির চরম উৎকর্ষের যুগে নতুন প্রজন্ম মোবাইল ও ফেসবুকমুখী হচ্ছে। তাদের বইমুখী করার চ্যালেঞ্জ নিয়েই পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে।

"আমার মা ট্রাষ্ট" ও তালুকদার পাঠাগার থেকে মেধাবৃত্তি,সহ নানামুখী সৃজনশীল কর্মকাণ্ড পারিচালিত হচ্ছে। ভবিষ্যতে এর কর্মপরিধি আরো বাড়বে বলে জানান পাঠাগারটি প্রতিষ্ঠাতা আতাউর রহমান তালুকদার । এ ব্যাপারে সবার সহযোগিতাও আশা করছেন তিনি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী