সিলেটে ৩ দিনের ব্যবধানে আবার প্রায় এক কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

সিলেটে ৩ দিনের ব্যবধানে আবার প্রায় এক কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ০৯:৩৮:৪১ পূর্বাহ্ন

সিলেটে ৩ দিনের ব্যবধানে আবার প্রায় এক কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটক

ছবি: নিজস্ব


সিলেটের বিভিন্ন সীমান্তে ৩ দিনের ব্যবধানে প্রায় কোটি টাকার ভারতীয় আমদানি নিষিদ্ধ চোরা চালানের বিভিন্ন পণ্য আটক করেছে সিলেট ৪৮ বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ।

গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।

শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সুপারি ১৫,৬০০ পিস, ভারতীয় বিড়ি ৩২০ প্যাকেট, গুড়া মেহেদী ৭০ কেজি, মদ ৮১ বোতল, বিয়ার ০২ বোতল, বাংলাদেশী রসুন ৪০০০ কেজি, ট্রাক ০১ টি, মোটরসাইকেল ০১ টি, ট্রলি ০১ টি, এবং অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২ টি নৌকাসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজার মূল্য ৯৪ লাখ ১ শত ৫০ টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানের মালামাল সমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য গত মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী রাধানগর এলাকা থেকে আট কোটি টাকার উপরে ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য আটক করে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী