জামায়াত কর্মীদের কল্যাণমুখী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য তৈরি হতে হবে :মাওলানা হাবিবুর রহমান
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

জামায়াত কর্মীদের কল্যাণমুখী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য তৈরি হতে হবে :মাওলানা হাবিবুর রহমান

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১০:০৬:৩৩ পূর্বাহ্ন

জামায়াত কর্মীদের কল্যাণমুখী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য তৈরি হতে হবে :মাওলানা হাবিবুর রহমান

ছবি: নিজস্ব


বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন,  জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ ও রাসুলের আদর্শ মেনে কল্যাণমুখী রাস্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াত কর্মীদের তৈরি হতে হবে। এ আদর্শ বাস্তবায়িত হলে ব্যক্তি পরিবার রাস্ট্র কল্যাণমুখী হবে। কল্যাণমুখী রাস্ট্র থেকে সকল নাগরিক ইনসাফ ভিত্তিক অধিকার ভোগ করতে পারে। রাসুলের আদর্শে রাস্ট্র প্রতিষ্ঠা করতে গেলে জেল জুলুম গুম খুন ফাঁসির মুখোমুখি হতে হয়। জামায়াত জাতীর সামনে এ পরীক্ষা দিয়ে আসছে।

তিনি আজ ৮ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার পাঁচপাড়া জামেয়া স্কুলের হল রুমে উপজেলা জামায়াতের দিনব্যাপী কর্মী শিক্ষা শিবিরে প্রধান আলোচকের আলোচনায় উপরোক্ত কথা বলেন।

উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ সোহরাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিষয় ভিত্তিক আলোচনা করেন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান,  সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি আনহার আহমদ। উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দীন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেজুয়ানুর রহমান চেীধুরী শাহীন, সহকারী সেক্রেটারী সাফির আহমদ, সৈয়দ নুরুল ইসলাম শাহজাহান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মুমিন, তাজপুর ইউপি আমীর মিজানুর রহমান, উছমানপুর ইউপি আমীর সার্জেন্ট (অব:) শায়েস্তা মিয়া প্রমূখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী