গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১০:১০:৩৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে খেলাফত মজলিস এর কর্মী সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


'খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন' এ স্লোগানকে সামনে রেখে সিলেটের  গোয়াইনঘাটে খেলাফত মজলিসের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলার ১০ নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন শাখার আয়োজনে স্থানীয় কোওর বাজারে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মাও. ইলিয়াস আহমেদ এর সভাপতিত্বে ও হাফিজ মাওলানা শামীম আহমদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ সভাপতি শামসুদ্দিন মোহাম্মদ ইলয়াস। 

প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সহ সভাপতি  মাওলানা মখলিছুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, সহ সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান আহমদ চৌধুরী, যুব মজলিস গোয়াইনঘাট উপজেলা আহবায়ক মাওলানা আখলাক হোসাইন, সদস্য সচিব মাওলানা মনসুর আহমদ, বাংলাদেশ ইসলামি ছাত্র মজলিস বিভাগীয় জোন শাখার সদস্য আমিরুল ইসলাম আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১০নং পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি রিয়াজুল ইসলাম, যুবদল নেতা কামরুল ইসলাম, মারজানুল আজহার জুনেদ, খেলাফত মজলিস ৫নং পূর্ব আলীরগাঁও ইয়নিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালিক আহমদ, কোওর বাজার আন্ঞ্চলিক শাখার সভাপতি মাওলানা শাহাব উদ্দিন, সহ সভাপতি মাওলানা নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাও. ইমাম উদ্দিন রাজু, হাফিজ রুহুল আমীন, হাফিজ শরিফ উদ্দিন, মাওলানা মারুফ আহমদ, নাইম আহমদ, তুফায়েল আহমদ, মাওলানা সুহেল আহমদ, মাওলানা মারুফ আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী