সিলেটে পথচারীদের থামিয়ে ছি ন তা ই করতো তারা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সিলেটে পথচারীদের থামিয়ে ছি ন তা ই করতো তারা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১০:৩৪:৩৭ পূর্বাহ্ন

সিলেটে পথচারীদের থামিয়ে ছি ন তা ই করতো তারা

ছবি : সংগৃহীত


সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে চার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এসময় উদ্ধার হয়েছে দুটি ছিনতাইকৃত মোবাইল। বৃহস্পতিবার রাতে কদমতলীস্থ রেল স্টেশন গেইট এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- শাহীরুল ইসলাম জীবন (১৯), তানভীর হোসেন (১৮), রিমন আহমদ (১৮) ও শাকিল আহমদ (১৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে পথচারীদেরকে আটক করে চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও জোর করে মোবাইল, টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল ছিনতাইয়ের করতো। এমন অভিযোগে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্নরকম দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী