‘দিঘীরপার যুব সমাজ কল্যাণ সংস্থা’র ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

‘দিঘীরপার যুব সমাজ কল্যাণ সংস্থা’র ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/১১/২০২৪ ১০:৫৫:৫০ পূর্বাহ্ন

‘দিঘীরপার যুব সমাজ কল্যাণ সংস্থা’র ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন

ছবি : সংগৃহীত


সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী বলেছেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।

শুক্রবার বিকেলে কানাইঘাট উপজেলার দিঘীরপার ইউনিয়নে দিঘীরপার যুব সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেন, ‘আমাদেরকে খেলাধুলায় বেশি গুরুত্ব দিতে হবে। তরুণ প্রজন্ম যত বেশি এতে অংশ নেবে ততটাই তাদের মনমানসিকতা আরো ভালো হবে। শারীরিকভাবে সুস্থ হবে এবং নিজেদের আরও বেশি তৈরি করতে পারবে। শরীর ও মনের সমন্বয় ও ব্যক্তিগত জীবনের উন্নতির স্বার্থেই আমাদের খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের দিকে নজর দিতে হবে।’

যুব সংগঠক নোমান চৌধুরীর সভাপতিত্বে ও একরামুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম শাহীন, সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহ সংস্কৃতি সম্পাদক গিয়াস উদ্দিন, যুবদল নেতা রুবেল আহমদ, সড়কের বাজার সরকারি  প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ গোলাম রাব্বানী বুলবুল, ধনমাইরমাটি সরকারি  প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজ আহমদ সুজন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা আব্দুল মানিক, নুরুল আম্বিয়া, আব্দুল্লাহ বাহার, আকরাম খান, ইমরান আহমদ, আলমগীর হুসেন প্রমুখ।

শেষে বিজয়ী চ্যাম্পিয়ান সেবুল একাদশ দলের কাছে প্রথম পুরস্কার বাই সাইকেল ও রানার্স আপ হারুন একাদশ দলের কাছে ২য় পুরস্কার ২৮ ইঞ্চি এলইডি টিভি প্রদান করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী