কানাইঘাটে চাচাতো ভাইকে গ লাকেটে হ ত্যা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

কানাইঘাটে চাচাতো ভাইকে গ লাকেটে হ ত্যা

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১২:৪৩:৪৬ অপরাহ্ন

কানাইঘাটে চাচাতো ভাইকে গ লাকেটে হ ত্যা

ছবি : ফাইল ফটো


সিলেটের কানাইঘাট উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন চাচাতো ভাই হুসন আহমদকে(৬৫) গলাকেটে হত্যা করেছেন চাচাতো ভাই সুলতান আহমদ(৪৮)। গ্রামবাসী সুলতানকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নির্মম এ হত‌্যাকান্ডটি ঘটেছে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাউরভাগ নয়াগাউ গ্রামে। 

স্থানীয়রা জানান,নয়াগাউ গ্রামের আব্দুল লতিফ (লতই) এর ছেলে হুসন আহমদের সাথে দীর্ঘদিন ধরে আব্দুল জলিল (জলই) এর ছেলে বখাটে সুলতান ও তার পরিবারের মধ‌্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এর জের ধরে শুক্রবার(০৮) নভেম্বর ফজরের নামাজের পর নিহত হুসন আহমদ ও  সুলতানের মধ‌্যে কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে সকাল ৬টার দিকে সুলতান আহমদ দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হুসন আহমদকে কোপাতে থাকলে সে বাড়ির উঠোনে মাটিতে লুটিয়ে পড়ে। পরে  ঘাতক সুলতান আপন চাচাতো ভাই হুসন আহমদকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে।

চাচাতো ভাইকে ঠান্ডা মাথায় খুন করে ঘাতক সুলতান পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে আটক করে রাখেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং সুলতানকে আটক করে থানায় নিয়ে আসে। 

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল আউয়াল বলেন,‘হত‌্যাকান্ডের বিষয়টি জানার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ঘাতক সুলতানকে আটক করে থানায় নিয়ে আসি । এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।’

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী