গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রে প্তা র

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০২:৪৭:৫৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রে প্তা র


সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় করা মামলায় আজিজুল করিম রাব্বি (২০) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ।

শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌর এলাকার স্বরস্বতি গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি পৌর এলাকার স্বরস্বতি গ্রামের শামীম আহমদের ছেলে। তিনি গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি আজিজুল করিম রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টায় ৩টি মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় ৩টি মামলা (মামলা নং : ৮, তাং : ২৩/৮/২০২৪ ইং, মামলা নং : ১১, তাং : ২৬/৮/২০২৪ ইং ও মামলা নং : ৫, তাং: ৬/৯/২০২৪ ইং) রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার তাকে আদালতে প্রেরণ করা হবে। বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী