র‍্যাবের অভিযানে যুবলীগ সভাপতি গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

র‍্যাবের অভিযানে যুবলীগ সভাপতি গ্রে প্তা র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ০৪:০৩:২০ পূর্বাহ্ন

র‍্যাবের অভিযানে যুবলীগ সভাপতি গ্রে প্তা র

ছবি: নিজস্ব


সিলেট মহানগর যুবলীগের ২৬নং ওয়ার্ড শাখার সভাপতি আবদুস সালাম শাহেদকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

আজ শনিবার (৯ নভেম্বর) র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিহুর রহমান সোহেল গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার (৮ নভেম্বর) রাত পৌণে ১০টার দিকে দক্ষিণ সুরমার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শাহেদ দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকার মৃত কলন্দর আলীর ছেলে।

মশিহুর রহমান সোহেল জানান, গ্রেপ্তার আবদুস সালাম শাহেদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী