বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সম্মেলন অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১০:১৬:২৬ পূর্বাহ্ন

বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সিলেট নগরীর বিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

সম্মেলনে বক্তব্য রাখেন- বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের উপদেষ্টা আমিরুল ইসলাম বাবু, বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের উপদেষ্টা ও লোকসংস্কৃতি গবেষক সুমনকুমার দাশ, বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের উপদেষ্টা নীলাঞ্জন দাস টুকু।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস, শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় সদস্য শামসুল বাসিত শেরো, মানবাধিকার কর্মী দিলোয়ার হোসেন, সংগীত শিল্পী ও চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী। সম্মেলনে বাউল ঐক্য পরিষদ সিলেট বিভাগের সভাপতি বাউল বিরহী কালা মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সদস্য সচিব বাউল সূর্যলাল দাশ।

সংস্কৃতি কর্মী একেএম কামারুজ্জামান মাসুম’র পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাউল আব্দুর রহমান, সংগঠনের যুগ্ম আহবায়ক বিরহী লাল মিয়া, বাউল রানু সরকার, বাউল সিরাজ উদ্দিন, বাউল শাহজাহান সিরাজ, বাউল তছকির আলী, বাউল সৌরভ সোহেল, বাউল ও কবি মনির নূরী, বাউল জবান আলী, বাউল হীরা মোহন তালুকদার, বাউল প্রাণ কৃষ্ণ ঘোষ প্রমুখ। এছাড়াও সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে আগামী ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বাউল বিরহী কালা মিয়া ও সাধারণ সম্পাদক বাউল সূর্যলাল দাশ।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী