দক্ষিণ সুরমা প্রেসক্লাবে ওসি আবুল হোসেনের মতবিনিময়
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবে ওসি আবুল হোসেনের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১০:৫৯:৩৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবে ওসি আবুল হোসেনের মতবিনিময়

ছবি : সংগৃহীত


সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সমাজকে সুন্দর করে গড়ে তোলা সম্ভব। বিশেষ করে দক্ষিণ সুরমা এলাকাকে অপরাধমুক্ত রাখতে জাতির বিবেক কলম সৈনিকদের সহযোগিতা দরকার।

তিনি বলেন, সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমা এলাকাকে আমার দায়িত্ব পালনকালীন সময়ে অপরাধমুক্ত রাখতে চেষ্টা ছিলো, আছে এবং থাকবে।

৯ নভেম্বর শনিবার দুপুরে নগরীর মৌবনস্থ প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে ওসি আবুল হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শরীফ আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ এডভোকেট তাজ উদ্দিন।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এ শফি, সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু, সদস্য মোঃ আব্দুল হাসিব।

উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ-সভাপতি সাহেদ আহমদ শান্ত, সহ-সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, দপ্তর ও পাঠাগার সম্পাদক রফিক আহমদ, নির্বাহী সদস্য জাহেদ আহমদ, সদস্য ফয়ছল আহমদ রানা, জাবেদ এমরান, শেখ  ছাদিম মিয়া ও এস এম ফাহিম প্রমুখ। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী