বিএমবিএফ’র উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তুতিসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিএমবিএফ’র উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তুতিসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১১:০৮:১৮ পূর্বাহ্ন

বিএমবিএফ’র উদ্যোগে মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তুতিসভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ ও জেলার উদ্যোগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা এবং বিএমবিএফ সিলেট বিভাগীয় সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন লাদিঘিরপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকেলে জিন্দাবাজাররের ইদ্রিস মার্কেটস্থ বাংলাদেশ ওভারসিজ কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন লালদিঘিরপাড় পুরাতন হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আনোয়ার হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী, বিএমবিএফ সিলেট জেলার সহ-সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, বিএমবিএফ সিলেট জেলা সভাপতি আশরাফুর রহমান চৌধুরী, সিলেট বিভাগীয় সহ-সভাপতি আলহাজ্ব ডা. এম এ রকিব, শ্যামল চৌধুরী ও মধু মিয়া, কোষাধ্যক্ষ এস এম বিল্লাহ, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, প্রচার সম্পাদক মো. ইউসুফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, মহিলা বিষয়ক সম্পাদক শিরিন চৌধুরী, আফরোজ তালুকদার, সাহেদা বেগম, আব্দুল কাইয়ুম লুলু কামালী, ফাতেমা বেগম প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী