সিলেট মহানগর বিএনপি নেতা ইকবাল কামালকে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর সংবর্ধনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

সিলেট মহানগর বিএনপি নেতা ইকবাল কামালকে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১১:৩৯:৩৯ পূর্বাহ্ন

সিলেট মহানগর বিএনপি নেতা ইকবাল কামালকে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর সংবর্ধনা

ছবি: নিজস্ব


সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের কনভেনার মেম্বার ইকবাল কামাল সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মনোনিত হওয়ায় তাঁর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান গত ৬ অক্টোবর বুধবার সন্ধ্যায় নগরীর মারকাজ পয়েন্ট সংলগ্ন শিল্পী গোষ্ঠীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল এর সভাপতিত্বে ও কনভেনার মেম্বার জালাল উদ্দিন জেসলু’র পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ইকবাল কামাল। বক্তব্য রাখেন কনভেনার মেম্বার রুহুল আমিন রুহেল, শিল্পী কাকলি দত্ত মুন্নি, বুরহান আহমদ অপু, মাহমুদ আহমদ, পাপরুল আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাজেদ আহমদ, নাঈম আহমদ, সুমান আহমদ, মোস্তাক আহমদ, আফজাল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠী দক্ষিণ সুরমা সিলেটের পক্ষ থেকে ইকবাল কামালকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন শিল্পী গোষ্ঠীর চীফ কনভেনার নোমান হোসেন দুলাল সহ নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগীতাঙ্গনে সপ্তবর্ণ শিল্পী গোষ্ঠীর কনভেনার মেম্বারদের দায়িত্বশীলতার কারণে সংগঠনের কার্যক্রম গতিশীল হচ্ছে। এই সংগঠনের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন কনভেনার মেম্বারগণ, তাদের মধ্যে অন্যতম  ইকবাল কামাল। বক্তারা বলেন, ইকবাল কামাল সিলেট মহানগর বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব দক্ষতা ও সুনামের সাথে পালনের মাধ্যমে বিএনপির কার্যক্রম আরো গতিশীল করবেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী