কাজী নজরুল ইসলামের 'ভাঙার গান' কাব্যগ্রন্থের শতবর্ষ উদযাপনে মুক্তাক্ষর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

কাজী নজরুল ইসলামের 'ভাঙার গান' কাব্যগ্রন্থের শতবর্ষ উদযাপনে মুক্তাক্ষর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯/১১/২০২৪ ১১:৫৫:৩৯ পূর্বাহ্ন

কাজী নজরুল ইসলামের 'ভাঙার গান' কাব্যগ্রন্থের শতবর্ষ উদযাপনে মুক্তাক্ষর

ছবি: নিজস্ব


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গান কাব্য গ্রন্থটি ১৯২৪ সালে বৃটিশ সরকার নিষিদ্ধ করণ করে। এই কাব্য গ্রন্থে আশু প্রয়াণ গীতি, জগরণী, ঝোড়ো গান, দুঃশাসনের রক্ত-পান, পূর্ণ অভিনন্দন, কারার ঐ লৌহ কপাট, মিলন গান, মোহন্তের মোহ-অন্তের গান, ল্যাবেন্ডিশ বাহিনীর বিজাতীয় সংগীত, শহিদি ঈদ ও সুপার (জেলের) বন্দনা সহ মোট ১১ কবিতা স্থান পায় তার মধ্যে 'কারার ঐ লৌহ কপাট 'কবিতাটি বিশেষ ভুমিকা রাখে। এই কবিতা এক সময় গানে রুপ নেয়। গানটি তৎকালীন ব্রিটিশ সরকার বিরোধী বিপ্লবীদের জন্য একটি উদ্দীপনামূলক গান ছিল। এই গ্রন্থটি নিষিদ্ধ করণের শতবর্ষের উদযাপনের আয়োজন করে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর।

শনিবার (৯ নভেম্বর)  সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় চৌখিদেখী নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজে।

বিমল করের সভাপতিত্বে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অত্র স্কুলের নলেজ গার্ডেন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিশির সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র স্কুলের শিক্ষক সৈয়দ ইমতিয়াজুল রহমান। ভাঙার গান কাব্য গ্রন্থ থেকে আবৃত্তি করেন জারিন তাবাসসুম, মোক্তাদিন আল মাহিয়ান প্রমুখ। প্রধান অতিথি শিশির সরকার বলেন, এই কালজয়ী গান আরও শতবছর মানুষের প্রেরণা যোগাবে যা বাংলাভাষীর হৃদয়ে লালন হোক বিপ্লবী তারুণ্যের।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী