ছবি: নিজস্ব
জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ২৫ বস্তা ভারতীয় চিনি সহ একটি ডিআই ট্রাক আটক করা হয়েছে। তবে উক্ত ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি।
পুলিশ সূত্রে জানা যায়,রবিবার (১০ই নভেম্বর) রাত আনুমানিক ১২:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে হরিপুর ব্রীজের দক্ষিণ পাশে চেকপোস্ট বসিয়ে হলুদ রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ী আটক করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় গাড়ীতে থাকা চালক ও চোরাকারবারিরা পালিয়ে যায়। পুলিশ এ সময় ট্রাকে থাকা ২৫ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। পুলিশ জানায় আটককৃত চিনি ও ট্রাকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ২২ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান, তিনি বলেন উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে অজ্ঞাতনামীয় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তাবার্তা / সুলতানা




