ছবি: নিজস্ব
সিলেটে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র পৃথক অভিযানে এক কোটি ২১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করা হয়েছে।
আজ রোববার (১০ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।
বিজিবি জানায়, রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ভারতীয় শাড়ী- ৪১৮ পিস, লেহেঙ্গা-৩৮ পিস, জুতা-৪১২ জোড়া, কম্বল-০৫ পিস, সাবান-১১০ পিস, মদ-৮৮ বোতল, রসুন-৬০ কেজি, ট্রলি-০২ টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-০৬টি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য এক কোটি ২১ লাখ ৭২ হাজার ২০০'শ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব মালামাল জব্দ করা হয়েছে।
জৈন্তাবার্তা / সুলতানা




