বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১১/২০২৪ ০৪:২৬:৩২ পূর্বাহ্ন

বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ছবি: নিজস্ব


সিলেটের  বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হকের বদলীজনিত কারণে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

রোববার  দুপুর ২টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ  উপজেলা দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলমের  সভাপতিত্বে এবং পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির

সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্যে রাখেন সহকারি কমিশনার(ভূমি) সরকার মামুনুর রশীদ,

বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো.ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া,উপজেলা মৎস্য  কর্মকর্তা নির্মল চন্দ্র দেব,উপজেলার  পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন,  বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মুনিম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ এ সময় উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিক সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বালাগঞ্জ  উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক  কর্মকালীন বিভিন্ন সৃতিচারণ উল্লেখ করে বলেন,স্ব-স্ব ক্ষেত্রে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের চেষ্ঠা করেছি। কতটুকু দিতে পেরেছি তার বিচার করার দায়িত্ব এখানকার মানুষের। জনপ্রতিনিধিগণ আমাকে যতেষ্ট সহযোগীতা করেছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী