গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০/১১/২০২৪ ০৬:২৪:১৪ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

ছবি: নিজস্ব


 সিলেটের গোলাপগঞ্জের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান ম্যোল্লা।

শনিবার ( ৯ নভেম্বর ) রাতে থানা কমপ্লেক্সে ওসির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২ নভেম্বর তিনি গোলাপগঞ্জ মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন।

মতবিনিময়কালে সাংবাদিকরা ওসির কাছে উপজেলায় মাদক, জুয়া, চোরাচালান, মামলায় নিরিহ কোন মানুষকে হয়রানি না করা, অবৈধ ভাবে টিলাকাটা, ইভটিজিংসহ নানা সমস্যা তোলে ধরে তা সমাধানের পরামর্শ দেন।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা চেয়ে নবাগত ওসি মো. মনিরুজ্জামান ম্যোল্লা বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা ও অপরাধ নির্মূল করা পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এজন্য আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন। তিনি আশা করেন অপরাধ দমনে সাংবাদিকরা সবসময় পুলিশের পাশে থাকবেন, সহযোগিতা করবেন। বস্তনিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে একজন সাংবাদিক মানবিক সমাজ গঠন ও সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নির্মূলে পুলিশ-সাংবাদিক এক হয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় গোলাপগঞ্জ উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক,ও অনলাইন মিডিয়ার সকল কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী