সিলেট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় পণ্য জ ব্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় পণ্য জ ব্দ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/১১/২০২৪ ০৮:০২:০৮ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় পণ্য জ ব্দ

ছবি: নিজস্ব


সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা থেকে প্রায় এক কোটি ২১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বটার গার্ড বাংলাদেশ বিজিবি।

রোববার রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল ও সংগ্রাম বিওপিসহ সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বিজিবির ৪৮- ব্যাটালিয়ন।

রোববার সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ী- ৪১৮ পিস, লেহেঙ্গা-৩৮ পিস, জুতা-৪১২ জোড়া, কম্বল-৫ পিস, সাবান-১১০ পিস, মদ-৮৮ বোতল, রসুন-৬০ কেজি, ট্রলি-০২ টি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-০৬ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করেন। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২১ লাখ ৭২ হাজার ২ শত টাকা।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী