শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেট জেলার আলোচনা সভা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেট জেলার আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১০/১১/২০২৪ ১১:১২:১১ পূর্বাহ্ন

শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেট জেলার আলোচনা সভা

ছবি: নিজস্ব


শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ১০ নভেম্বর রবিবার দুপুরে নগরীর দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডস্থ সংসদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সভাপতি সাইদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল কামালের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্মৃতি সংসদের সিনিয়র সহ সভাপতি হোসেন সরওয়ার সাগর, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আফজল হোসেন, সদস্য শাহ কাওছার আহমদ, সুমন আহমদ, রফিক মিয়া, কামাল আহমদ, মুক্তা শাহ, কাওছার আহমদ, মুস্তাক আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস। গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ’গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে। গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কণ্ঠকে স্তব্ধ করে দিয়েছিল স্বৈরাচারের বন্দুক। স্বৈরাচারের বুলেট বুকে বরণ করে নিয়েছিলেন নূর হোসেন। বক্তারা তার আদর্শ লালন করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে কাজ করার আহবান জানান। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী