গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায় শাবি
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায় শাবি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০১:১০:০৬ পূর্বাহ্ন

গুচ্ছ থেকে বেরিয়ে যেতে চায় শাবি

ছবি : ফাইল ফটো


গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে আসতে চায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিগতভাবে একমত হয়েছে বলে জানিয়েছেন শাবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। রোববার (১০ নভেম্বর) দুপুরে তিনি এ কথা বলেন।

উপাচার্য বলেন, ‘গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যেতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নীতিগতভাবে একমত। তিনি বলেন- গুচ্ছ ভর্তি প্রক্রিয়া অনেকটা দীর্ঘ মেয়াদি। ফলে সময়মতো শিক্ষার্থীদের ভর্তি করানো সম্ভব হচ্ছে না। এতে করে সেশনজট সমস্যারও তৈরি হচ্ছে।’

এর আগে, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যেতে ও সেশনজট সমস্যা নিরসনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এক সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের শিক্ষার্থী আবু সালেহ নাসিম বলেন, ‘পূর্বে শাবির প্রশ্নপত্রের যে মান ছিল, গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে তা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়া অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ। এই প্রক্রিয়া শাবিপ্রবির জন্য উপযুক্ত নয়।’ তাই এ প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী