মুনতাহা হ ত্যা কা ণ্ড কাঁদিয়েছে শোবিজ অঙ্গনের তারকাদেরও
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

মুনতাহা হ ত্যা কা ণ্ড কাঁদিয়েছে শোবিজ অঙ্গনের তারকাদেরও

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১০:০১:৪৭ পূর্বাহ্ন

মুনতাহা হ ত্যা কা ণ্ড কাঁদিয়েছে শোবিজ অঙ্গনের তারকাদেরও

ছবি : সংগৃহীত


নিখোঁজের আটদিন পর সিলেটের কানাইঘাটে অপহৃত শিশু মুনতাহা মরদেহ পাওয়া যায় বাড়ির পাশে। হত্যার পর বাড়ির পাশে পরিত্যক্ত ডোবা থেকে লাশ সরানোর সময় প্রতিবেশী নারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

মুনতাহা নিখোঁজের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি শেয়ার করে অনেকেই সন্ধান চেয়েছেন। সেই কাতারে ছিলেন শোবিজ অঙ্গনের বড় বড় তারকারাও। তার মৃত্যুর খবরে সবাই হতভম্ব। অনেকেই তার ছবিটি শেয়ার করে নিজেদের অনুভূতির কথা লিখছেন।

মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ মুনতাহা একটি ছবি শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন, ‘সকাল সকাল কাঁদলাম। আল্লাহ্ তুমি দুনিয়াতেই তার বিচার করো যে এই ফেরেশতার জীবন নিয়ে গেছে তার যেন কবর না হয়।’

মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদলের ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গত ৩ নভেম্বর সকালে নিখোঁজ হয় সে।

নিখোঁজের এক সপ্তাহ পর, ভোররাতে প্রতিবেশী আলিফজান বিবি, লাশ ডোবা থেকে পুকুরে ফেলার সময় হাতেনাতে আটক করা হয় তাকে। এ ঘটনায় হতবাক এলাকার মানুষ। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী আগুন দিয়েছে ঘাতক পরিবারের বাসায়।

পুলিশ জানায়, ৩ নভেম্বর রাতেই মুনতাহাকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর ডোবায় ফেলেরাখা হয়। মারজিয়াকে শিক্ষকতা থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা করছে পুলিশ।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে আটক চারজনের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী বলে জানায় পুলিশ। এর মধ্যে একজন হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার স্বীকারোক্তি দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড করা হয়েছে। আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিক্ষকতা থেকে অব্যাহতি দেওয়ায় ক্ষোভ থেকে এ ঘটনা ঘটতে পারে এটি একটি কারণ। আরোও কারণ থাকতে পারে, সটি আমরা তদন্ত করছি। আর কারো সম্পৃক্ততার আছে কি না জিজ্ঞাসাবাদে উঠে আসবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী