সিলেটের বিশ্বনাথ উপজেলায় কৃষি অফিসের ব্যবস্থাপনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১১ নভেম্বর) দুপুরে বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম হলে বীজ ও সার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বনাথ কৃষি অফিস।
উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনোজ কান্তি দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়। তিনি উপস্থিত কৃষকদের প্রতি খাদ্যের ঘাটতি পূরণে প্রতি ইঞ্চি অনাবাদি জমিতে চাষাবাদ করার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিরঞ্জন বৈদ্য, অনুকূল চন্দ দে, আল আমিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসময় বিনামূল্যে ৫ কেজি করে বোরো ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




