জৈন্তাপুরে গাছের সাথে বাঁধা অবস্থায় ম র দে হ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গাছের সাথে বাঁধা অবস্থায় ম র দে হ উদ্ধার

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০১:৩৬:১৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে গাছের সাথে বাঁধা অবস্থায় ম র দে হ উদ্ধার

প্রতীকী ছবি


সিলেটের জৈন্তাপুর উপজেলার চতুল বাজারে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. সাজিদ আলী (৫০)। তিনি ৩নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়াখেল দক্ষিণ (গরদোয়ারা) গ্রামের মৃত ইদ্রিস আলীর পুত্র।

পাঁচ সন্তানের জনক সাজিদ আলী পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন। তিনি দীর্ঘদিন যাবৎ চতুল বাজার এলাকায় এই ব্যবসার সাথে জড়িত এবং সবার নিকট পরিচিত মুখ ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে সরুখেল এলাকায় নদীর নিকট জৈনিক কালাই মিয়ার বাঁশঝাড় সংলগ্ন একটি রেইনট্রি গাছের সাথে বাঁধা অবস্থায় তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে জৈন্তাপুর মডেল থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাজিদ আলীর মরদেহ উদ্ধার করে। এ সময় রেইনট্রি গাছের সাথে নিহতের গলায় পেঁচানো একটি চাদর দিয়ে বাঁধা ছিল। মৃতদেহে ধস্তাধস্তির চিহ্ন রয়েছে। 

এর আগে রোববার রাতে এশার নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি সাজিদ আলী।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. রফিকুল ইসলাম  ও অতিরিক্ত পুলিশ সুপার (কানাইঘাট সার্কেল) অলক শর্মা।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ হাজির হয়ে নিহতের মরদেহ উদ্ধারের পাশাপাশি সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের মরদেহ দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাজিদ আলী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ বিষয়ে অধিকতর তদন্তে কাজ করছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী