সিলেটে কবরস্থানে নবজাতকের কান্না: উ দ্ধা র করলেন শিক্ষিকা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন

সিলেটে কবরস্থানে নবজাতকের কান্না: উ দ্ধা র করলেন শিক্ষিকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ০৬:১৮:৪৫ পূর্বাহ্ন

সিলেটে কবরস্থানে নবজাতকের কান্না: উ দ্ধা র করলেন শিক্ষিকা

ছবি: সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কবরস্থানে নবজাতকের কান্না শুনে উদ্ধার করলেন তাহমিনা নামের এক স্কুলশিক্ষিকা।  সোমবার সকালে  সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের নিজঘিলাছড়া গ্রামের কবরস্থান থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

জানা যায়, মায়ের কবর জিয়ারতে যান এক যুবক। জিয়ারতের মাঝখানে হঠাৎ শুনতে পান নবজাতকের কান্না। ভড়কে যান ওই যুবক। যুবকের চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। কবরস্থানে পাওয়া যায় কান্নারত নবজাতকটিকে। কিন্তু কাছে যেতে ভয় পাচ্ছিলেন অনেকে। এসময় এগিয়ে যান তাহমিনা নামের এক স্কুলশিক্ষিকা। পরম মমতায় কোলে তুলে নেন নবজাতকটিকে।

কবরস্থান থেকে নবজাতক উদ্ধারের খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুটিকে একনজর দেখতে ভিড় করেন উৎসুক মানুষ। পরে নবজাতকটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন শিক্ষিকা তাহমিনা ও এলাকার লোকজন।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক জানান, শিশুটির বয়স ১ দিন হবে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুটি সুস্থ আছে। শিশু উদ্ধারের বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবগত করা হয়েছে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনি রঞ্জন দেব জানান, হাসপাতালে শিশুটি ভর্তি আছে। তার প্রয়োজনীয় চিকিৎসা ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। মা-বাবার সন্ধান পাওয়া না গেলে সমাজসেবা অফিস থেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী