ছবি: নিজস্ব
সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশন নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে দৈনিক জৈন্তাবার্তার সহকারী সম্পাদক মাসুম ইফতেখার রসুল শিহাব ও সাধারণ সম্পাদক পদে এনায়েত আহমদ মনি বিজয়ী হয়েছেন।
সভাপতি পদে মাসুম ইফতেখার রসুল শিহাব পেয়েছেন ১৮৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আব্দুল মুমিন মামুন পেয়েছেন ১৫১ ভোট। সাধারণ সম্পাদক পদে এনায়েত আহমদ মনি পেয়েছেন ১৮৬ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাসেল আহমদ পেয়েছেন ১৩৭ ভোট।
১৯২ ভোট পেয়ে ১ম সহ সভাপতি হয়েছেন সোহেবুল হক শোয়েব। ১৪৭ ভোট পেয়ে যৌথভাবে দ্বিতীয় সহ সভাপতি হয়েছেন দেওয়ান একেএম জাকির চৌধুরী ও মো. অলি চৌধুরী। অপর প্রার্থী মো. কামাল আহমদ পেয়েছেন ৯৫ ভোট। ২০৯ ভোট পেয়ে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আজির উদ্দিন। আহমদ বোরহান খান পেয়েছেন ১০৭ ভোট। ১৮২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাকিল আহমদ খান। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তপু আহমদ পেয়েছেন ১৩৭ ভোট। ১৯৬ ভোট পেয়ে সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন সহিদুর রহমান সনি। মনু আহমদ মুন্না পেয়েছেন ১১৪ ভোট। ১৯৯ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াহিদ বক্স। এই পদে মো. সালাউদ্দিন মিয়া পেয়েছেন ১১৯ ভোট। ১৭৫ ভোট পেয়ে প্রচার সম্পাদক হয়েছেন মো. রাজু। মো. মনর আলী পেয়েছেন ১৪২ ভোট। ২০৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক হয়েছেন শাহ মো. নজমুল ইসলাম। শাকিল আহমদ পেয়েছেন ১১৫ ভোট।
সদস্য পদে সর্বোচ্চ ২৫৬ ভোট পেয়েছেন অরুন দে। সৈয়দ মিনহাজ উদ্দিন মুসা পেয়েছেন ২৫৫ ভোট। মো. তোফায়েল আহমদ ২৪৫ ভোট, আব্দুল্লাহ আল মামুন সামন ২৪৫ ভোট, রায়হান আহমেদ সজল ২৩৫ ভোট, মো. নাজিম উদ্দিন আহমেদ পান্না ২২৫ ভোট, জাবেদ কাদির ২২০ ভোট, এহতেনান আহম্মদ খাঁন ২১৩ ভোট, মো. শাহান ২১১ ভোট, মোস্তাফিজুর রহমান পপ্পু ২০৯ ভোট, মো. ইউনুছ মিয়া ১৮৮ ভোট পেয়েছেন। এছাড়া মো. ছামিল আহমদ চৌধুরী ১৭৭ ভোট, সাইফুল্লাহ সুজন ১২১ ভোট ও মোহাম্মদ শাহ আলম ১০৪ ভোট পেয়েছেন।
নির্বাচিত সভাপতির কৃতজ্ঞতা: সিলেট সিটি কর্পোরেশন কন্ট্রাকটর ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত করায় সকল ভোটারসহ এসোসিয়েশনের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি মাসুম ইফতেখার রসুল শিহাব। সংগঠনের কার্যক্রম পরিচালনায় তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
জৈন্তাবার্তা / মনোয়ার




