ওসমানীনগর থেকে চু রি হওয়া মোবাইল ফোন চট্রগ্রাম থেকে উ দ্ধা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ওসমানীনগর থেকে চু রি হওয়া মোবাইল ফোন চট্রগ্রাম থেকে উ দ্ধা র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১/১১/২০২৪ ১০:০৭:০৪ পূর্বাহ্ন

ওসমানীনগর থেকে চু রি হওয়া মোবাইল ফোন চট্রগ্রাম থেকে উ দ্ধা র

ছবি: সংগৃহীত


সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার থেকে দুটি দোকান থেকে প্রায় ৩৭ লাখ টাকার চুরি হওয়া মোবাইল ফোনের মধ্যে চট্রগ্রাম থেকে ২৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। এ সময় চুরির মোবাইল রাখার অপরাধে মো. তাওহীদ(২৬) নামের এক যুবককে আটক করে পুলিশ। 

শনিবার সন্ধ্যায় চট্রগ্রামের লোহাগড়া থানার আমিরাবাদ এ এম শপিং কমপ্লেক্সের মোবাইল লিংক নাম দোকানে অভিযান চালিয়ে ২৭টি চোরাই ফোন সহ তাওহীদকে আটক করে ওসমানীনগর থানা পুলিশ। আটককৃত তাওহিদ চট্রগামের লোহাগড়া থানার আধুনগর কাজিরপাড়া গ্রামের নুরুল আমিনের ছেলে। উদ্ধারকৃত ২৭টি মোবাইল ফোনের দাম ২ লাখ ১৬ হাজার টাকা।

ওসমানীনগর থানার এসআই শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর(সার্কেল) আশরাফুজ্জামান পিপিএম এর সার্বিক দিকর্দিশনায় এবং ওসি মো. মোনায়েম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে তথ্য প্রযুক্তির সহায়তায় একদল পুলিশ নিয়ে চট্রগ্রামে অভিযান চালিয়ে চোরাই মোবাইল ফোন উদ্ধার সহ একজনকে আটক করা হয়। আটককৃত তাওহীদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুল জবানবন্দি প্রদান করার পর গতকাল আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারের ভোর ৭টায় আল হাসান মার্কেটের ফাইমা টেলিকম ও আয়ান মোবাইল সপ থেকে প্রায় ৩৭ লাখ টাকার স্মার্ট ফোন চুরি করে নিয়ে যায় চুরেরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী