ছবি: নিজস্ব
সিলেট এবং সুনামগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ৯৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্য রয়েছে- ভারতীয় শাড়ী- ৭২ পিস, পর্দার কাপড়-২১৭.৫ মিটার, মোটরসাইকেল-০২ টি, রসুন-১৪,৮৪০ কেজি এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা-০৫ টিসহ অন্যান্য ভারতীয় পণ্য আটক করে। যার আনুমানিক সিজার মূল্য ৯৩ লক্ষ ৩১ হাজার ২শত ৫০টাকা।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব চোরাচালান পণ্য জব্দ করা হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




