ফেঞ্চুগঞ্জে বাস চা পা য় মোটরসাইকেল আরোহী নি হ ত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জে বাস চা পা য় মোটরসাইকেল আরোহী নি হ ত

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০৫:০২:৫৬ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জে বাস চা পা য় মোটরসাইকেল আরোহী নি হ ত

ছবি: নিজস্ব


সিলেটের ফেঞ্চুগঞ্জে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ-নয়াবাজার সড়কে মধ্যভাগে ফরিদপুর এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জুবায়ের হোসেন জুবা (৩৩) উপজেলার মাইজগাঁও ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে। 

জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলে করে নয়াবাজার এলাকায় যাচ্ছিলেন জুবায়ের। এ সময় মৌলভীবাজারের ভাটেরা থেকে ছেড়ে আসা বিপরীতগামী যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন জুবায়ের। তাকে উদ্ধার করে করে প্রথমে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। 

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়েছে। দুর্ঘটনায়কবলিত বাস ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী