জৈন্তাপুরে প্রসাশনের অ ভি যা নে বালু ও টিলার পাথর জ*ব্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রসাশনের অ ভি যা নে বালু ও টিলার পাথর জ*ব্দ

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০৫:২৪:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে প্রসাশনের অ ভি যা নে বালু ও টিলার পাথর জ*ব্দ

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের অভিযানে পরিবেশ ধ্বংস করে টিলা কেটে উত্তোলিত পাথর ও বালু জব্দ করা হয়েছে।  এ সময় টিলার পাথর ক্রাশিং করার অপরাধে একটি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়। 

মঙ্গলবার ( ১২ নভেম্বর)  দুপুরে জৈন্তাপুর উপজেলার আলুবাগান হেনরী লামিন ক্রাশিং জোনে অভিযানে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।


এ সময় জোনের শেষ প্রান্তে একটি ক্রাশার মিলে টিলা কেটে উত্তোলিত পাথরের স্তুপ দেখতে পান তিনি। পরে ক্রাশার মিলে আস্ত ও ক্রাশিং এর মাধ্যমে পাউডার করে রাখা ২ হাজার ঘনফুট পাথর তিনি জব্দ করেন।

পরে আলুবাগান মোকামবাড়ী এলাকায় জৈন্তাপুর উপজেলার শেষপ্রান্তে খাসি নদী সংলগ্ন এলাকায় বারকি নৌকা দিয়ে নদীর কিনারায় বালু উত্তোলনের সময় পাঁচটি নৌকা ও ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেন, দীর্ঘদিন যাবত নিষেধাজ্ঞা অমান্য করে একটি চক্র টিলার কেটে পাথর উত্তোলন ও ক্রাশিং করে আসছিলো। আজ উক্ত ক্রাশার মিল কর্তৃপক্ষকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এ নগত ৫০ হাজার টাকা জরিমানা আদায় সহ সকল পাথর জব্দ করা হয়েছে।  সেই সাথে বালু উত্তোলনে ব্যবহারিত পাঁচটি নৌকা ও বালু জব্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান প্রশাসনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী