ছবি: নিজস্ব
সিলেটের বালাগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন সুজিত কুমার চন্দ্র।
তিনি মঙ্গলবার (১২ নভেম্বর ) সদ্য বদলী হওয়া ইউএনও মারিয়া হকের স্থলাভিষিক্ত হয়েছেন।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার উবাইয়া গ্রামে জন্মগ্রহনকারী সুজিত কুমার চন্দ্র বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) হিসাবে যোগদানের পূর্বে মৌলভী বাজার জেলা প্রশাসক কার্যালয়ের ডেপুটি কালেক্টর হিসেবে কর্মরত ছিলেন।
বালাগঞ্জ উপজেলাবাসীকে কাঙ্খিত সেবা দিতে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) সুজিত কুমার চন্দ্র।
জৈন্তাবার্তা / মনোয়ার




