ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি মহিলা আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি মহিলা আ ট ক

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/১১/২০২৪ ০৬:১৮:০৮ পূর্বাহ্ন

ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশি মহিলা আ ট ক

ছবি: নিজস্ব


অবৈধভাবে সিলেট সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশকালে ৪ জন নারী বাংলাদেশী নাগরিক-কে আটক করা হয়েছে।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির বিজিবি তাদের আটক করে।

আটক হওয়া চার মহিলা নরসিংদী জেলার খানেপুর গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে মোছাঃ রুবিনা আক্তার (৩৭),ঢাকা জেলার সূর্য খালি গ্রামের দেলোয়ারের মেয়ে লাবনী আক্তার (৩৪),চাঁদপুর জেলার সুজাতপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার মেয়ে মরিয়ম বেগম (৩১),ঢাকা জেলার উত্তর রামপুরা গ্রামের রমিজুল ইসলামের মেয়ে, মোছাঃ রুমি আক্তার (২৬)।

বিজিবির দেওয়া তথ্যসূত্রে জানা যায়,মঙ্গলবার ১২ নভেম্বর আনুমানিক ১:৪০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ প্রতাপপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/১-এস সংলগ্ন মায়াবী ঝর্ণা নামক স্থানের নিকট দিয়ে মানব পাচারকারীর সহায়তায় ০৪ জন নারী বাংলাদেশী নাগরিক (মহিলা), অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারত অনুপ্রবেশের সময় স্থানীয় জনগণের সহায়তায় প্রতাপপুর বিওপির টহল দল কর্তৃক আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য থানায় মামলা দায়ের পূর্বক গোয়াইনঘাট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (পিএসসি) মোঃ হাফিজুর রহমান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী