ছবি: সংগৃহীত
সিলেটে র্যাবের হাতে এক যুবলীগ ও এক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার হয়েছেন। আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে তাদের আদালতে প্রেরণ করা হলে বিচারক কারাগারে পাঠানোর জন্য পুলিশকে নির্দেশ দেন।
এর আগে গতকাল সোমবার (১১ নভেম্বর) নগরের শহপরাণ ও বিমানবন্দর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার রসুলপুর (ব্রাহ্মণগ্রাম) গ্রামের মো. আব্দুল হান্নান চৌধুরীর ছেলে যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরী (৩৮) ও এয়ারপোর্ট থানার বাদাম বাগিচা এলাকার আব্দুল মতিনের ছেলে মহানগর ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফছর মিয়া (৩৫)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান জানান- জুমায়েল ও আফছর মিয়ার বিরুদ্ধে নাশকতা, সহিংসতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্যাদি আইনে কোতোয়ালি ও বিমানবন্দর থানায় পৃথক মামলা রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছ।
জৈন্তাবার্তা / মনোয়ার




