শেখ হাসিনা-নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ AM

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ০৮:০৫:৩৮ AM

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি দ্বিপাক্ষিক বৈঠক

ছবি: সংগৃহীত


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের ২০ শীর্ষ অর্থনীতির দেশের জোট জি-২০ এর সম্মেলনে যোগ দিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লিতে যান শেখ হাসিনা। এদিনই মোদির সঙ্গে তার সরকারি বাসভবনে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে বাসভবনের দরজার সামনে এসে দাঁড়ান মোদি। এরপর সেখানে গাড়িতে করে আসেন শেখ হাসিনা। গাড়ি থেকে নামার পর তাকে সঙ্গে করে লাল গালিচায় হেঁটে বাসভবনের ভেতরে যান মোদি। এই সময় দুই নেতাকেই হাস্যজ্জল দেখা যায়।

ভিডিওটির শেষ দিকে দেখা যায়, মোদির সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের সরকারি প্রতিনিধিরা তাদের পাশে বসা ছিলেন। আলোচনার সময়ও তাদের প্রাণচঞ্চল দেখা যায়।এর আগে নিজের বাসভবনে মরিশাসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মোদি। এই দুইজনের বৈঠক শেষ হওয়ার পরই আসেন শেখ হাসিনা। তারা দুজন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রীকে বহনকারী প্লেনটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করলে তাকে বরণ করে নেন ভারতের টেক্সটাইল ও রেলওয়ে মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী দর্শনা জারদোস।

কাল শনিবার থেকে নয়াদিল্লিতে শুরু হবে জি-২০ শীর্ষ সম্মেলন। এর আগেই মরিসাশের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনায় বসেন তিনি। জি-২০ সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে দিল্লি গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়