শক্তিশালী ঝড়ে রূপ নিল হ্যারিকেন লি
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ AM

শক্তিশালী ঝড়ে রূপ নিল হ্যারিকেন লি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৯/২০২৩ ০৯:৩৩:৩২ AM

শক্তিশালী ঝড়ে রূপ নিল হ্যারিকেন লি

ছবি: সংগৃহীত


আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হ্যারিকেন লি দ্রুত সময়ের মধ্যে মহাশক্তিশালী ক্যাটাগরি-৫ হ্যারিকেনে রূপ নিয়েছে। বর্তমানে ঝড়টির বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৬০ কিলোমিটারেরও বেশি। ঝড়টি এখন আটলান্টিক মহাসাগরেই অবস্থান করছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে, সপ্তাহের শেষ দিকে ওই অঞ্চলে জীবনহানিকর পরিস্থিতির সৃষ্টি করবে হ্যারিকেন লি।

এই ঝড়টি আটলান্টিক মহাসাগরে এই মৌসুমে সৃষ্ট হওয়া ১২তম সামুদ্রিক ঝড়। জুন থেকে নভেম্বর পর্যন্ত আটলান্টিকে ঝড়ের মৌসুম চলে। হ্যারিকেন লি বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) মাত্র এক ঘণ্টার ব্যবধানে ক্যাটাগরি-১ থেকে ক্যাটাগরি-৪ ঝড়ে রূপ নেয়।

সর্বশেষ আপডেটে মার্কিন হ্যারিকেন সেন্টার জানিয়েছে, এ সপ্তাহের শেষ থেকে শুরু করে আগামী সপ্তাহের শুরু পর্যন্ত হ্যারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিনিয়া দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর পাশ দিয়ে যাবে। তবে এ হ্যারিকেনটির কোথাও (স্থলে) আঘাত হানবে না বলে ধারণা করা হচ্ছে। তবে ক্যারিবিয়ান অঞ্চলে ঝড়টির কারণে সৃষ্ট বিশাল ঢেউয়ের প্রভাব পড়বে।

মার্কিন হ্যারিকেন সেন্টার আরও জানিয়েছে, রোববার থেকে যুক্তরাষ্ট্রের উপকূলে এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হবে। শুক্রবার সকালে হ্যারিকেন লি লিওয়ার্ড দ্বীপপুঞ্জ থেকে ১ হাজার ১৩ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

এম সি



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়