মরক্কোতে ভূমিকম্পে নিহদের সংখ্যা বেড়ে ৬৩২
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫১ AM

মরক্কোতে ভূমিকম্পে নিহদের সংখ্যা বেড়ে ৬৩২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৯/২০২৩ ১১:৩৭:০৪ AM

মরক্কোতে ভূমিকম্পে নিহদের সংখ্যা বেড়ে ৬৩২

মরক্কোতে ভূমিকম্পে ৬৩২ জনের মৃত্যু। ছবি: সংগ্রহীত


আফ্রিকার দেশ মরক্কোতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের আঘাতে নিহদের সংখ্যা বেড়ে ৬৩২-এ দাঁড়িয়েছে। মরক্কোর রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল আওলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ভূমিকম্পে ২৯৬ জনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) মরক্কোর স্থানীয় সময় রাত ১১টার একটু পর আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি পশ্চিম আফ্রিকার দেশ মরক্কোতে আঘাত হানে।  এর ঠিক ১৯ মিনিট পর আরেকটা ভূমিকম্প সৃষ্টি হয়। এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রথম থেকে ধারণা করা হচ্ছে। 

ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রথম ৯ ঘণ্টাতেই ৬৩২ জনের মরদেহ পাওয়া গেছে। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ রাত পেরিয়ে দেশটিতে মাত্র সকাল হয়েছে। আর এখনই শুরু হবে আসল উদ্ধার অভিযান।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মারাকেশ শহরের ৭১ কি.মি দক্ষিণ-পশ্চিমে ভূগর্ভের সাড়ে ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের কেন্দ্র ছিল।

মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মারাকেশ এবং দক্ষিণের বেশ কয়েকটি এলাকায় অনেক মানুষ মারা গেছে।

প্রাথমিক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পে আল-হাউজ, মারাকেশ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া এবং তারউদান্ত প্রদেশে ২৯৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৫৩ জন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, অনেক ভবনের ফাটল তৈরি হয়েছে। মানুষ বাড়িঘর ফেলে রাস্তায় রাত কাটাচ্ছে।

এই অঞ্চলে ভূমিকম্পগুলো অস্বাভাবিক হলেও অপ্রত্যাশিত নয়। তবে এই মাত্রার ভূমিকম্প ১২০ বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলে দেখা যায়নি।

এস.ডি



শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্বে মুক্তাদির
সিউকের অনুষ্ঠানে যাচ্ছেন না আরিফুল হক, সামনে এলো দুই নেতার দূ*রত্ব
কে নিউজ করেছে, কার এত জ্বা*লা?’- হুমায়ুন কবির
হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট: সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে অস্বাভাবিক উঁচু সড়কে দু'র্ঘটনার ঝুঁ'কি
জৈন্তাপুরে টাস্কফোর্সের অ'ভিযান, ১০টি বারকি নৌকা ধ্বং'স
সিলেটে অটোরিকশাকে বাসের ধা'ক্কা, কিশোরী নি'হত
নুসরাত হ'ত্যা'য় দুইজনের মৃ'ত্যু'দ'ণ্ড বহাল, চারজনের যা'ব'জ্জী'বন
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময়