সাংবাদিক ফুলরের শয্যাপাশে সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

সাংবাদিক ফুলরের শয্যাপাশে সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/১২/২০২৪ ১২:০৭:০১ অপরাহ্ন

সাংবাদিক ফুলরের শয্যাপাশে সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ

ছবি: সংগৃহীত


সদর দক্ষিণ নাগরিক কমিটির এডহক কমিটির সিনিয়র সদস্য ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক অসুস্থ চঞ্চল মাহমুদ ফুলরের বাড়িতে গিয়ে তাঁর শারিরীক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন সদর দক্ষিণ নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় নেতৃবৃন্দ নগরীর লাউয়াইস্থ তাঁর বাড়িতে গিয়ে কিছু সময় কাটান ও শারিরীক অবস্থার খোঁজ-খবর নেন। নেতৃবৃন্দ সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলরের আশু সুস্থতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদুর রহমান, লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, সদর দক্ষিণ নাগরিক কমিটির অর্থ সম্পাদক নুরুল ইসলাম সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, প্রচার সম্পাদক দিলোয়ার রানা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক লায়েক মিয়া প্রমুখ।

প্রসঙ্গত, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর গত ১৫ নভেম্বর (শুক্রবার) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হন। পরে উন্নত চিকিৎসার জন্য ওইদিন রাতেই তাঁকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে ২৩ নভেম্বর সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাড়িতেই বেডরেষ্টে রয়েছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ