সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৯০ লক্ষ টাকার চো রা ই পণ্য আ ট ক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৯০ লক্ষ টাকার চো রা ই পণ্য আ ট ক

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/১২/২০২৪ ০১:২৬:৫২ পূর্বাহ্ন

সিলেট ও সুনামগঞ্জে ১ কোটি ৯০ লক্ষ টাকার চো রা ই পণ্য আ ট ক


বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান চালিয়ে ১ কোটি ৯০ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক করেছে। রোববার (১ ডিসেম্বর) ৪৮ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজিবি জানিয়েছে, শনিবার ও রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায বাংলাবাজার, সংগ্রাম, সোনারহাট, প্রতাপপুর, উমা, মিনাটিলা, কালাসাদেক, কালাইরাগ, সোনালী চেলা এবং পাথর কোয়ারী বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  বিপুল পরিমান ভারতীয় Clop-G Cream, Nimesulide Tablet, Cenik-2 Tablet, কাশ্মীরি হিজাব, থ্রি পিস, চিনি, লবণ, গরুর মাংস, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন, শিং মাছ, চোরাচালানীর মালামাল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা আটক করে বিজিবি। এগুলোর আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৯০ লক্ষ ১১ হাজার ৩০০ টাকা।

এ বিষয়ে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি জানান, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানীর মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানীর মালামালসমূহের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ